চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ১৮ দশমিক ৯ শতাংশ কমেছে। এই পতনের হার চীন, ভিয়েতনাম, ভারত ও তুরস্কের তুলনায় অনেক বেশি।
তথ্য অনুযায়ী, একই সময়ে চীনের রপ্তানি ৪ দশমিক ২০ শতাংশ, ভিয়েতনামের ১ দশমিক ৫১ শতাংশ, ভারতের ১৩ দশমিক ৩৩ শতাংশ এবং তুরস্কের ১৫ দশমিক ৬৬ শতাংশ হ্রাস পেয়েছে। টিবিএস বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশের রপ্তানি হ্রাসের হার উল্লেখযোগ্যভাবে বেশি।