রাজধানী কিয়েভের উপকণ্ঠে অবস্থিত একটি আবাসিক এলাকার কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর অস্ত্র মজুত রাখার একটি ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
হামলার ঘটনার পর ওই এলাকা থেকে প্রায় ৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।