চলতি মাসে ইউক্রেনের চালানো ড্রোন হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবাগুলো ব্যাহত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়ানডেক্সের তিনটি বড় ডেটা সেন্টার, রাশিয়ার বৃহত্তম ব্যাংক এসবারব্যাংকের একটি ডেটা সেন্টার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকনতাকতের একটি ডেটা সেন্টার লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলার ফলে রাশিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণাও ঝুঁকির মুখে পড়েছে বলে জানা গেছে।
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ডিজিটাল সেবা ব্যাহত
চলতি মাসে রাশিয়ার প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়ানডেক্স, এসবারব্যাংক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকনতাকতের ডেটা সেন্টারে ড্রোন হামলা চালানো হয়েছে।