ইউক্রেন সীমান্তে নিরাপত্তা জোরদার করল পোল্যান্ড

রাশিয়ার কর্মকাণ্ড ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে ইউক্রেন সীমান্ত ক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পোল্যান্ড।

ইউক্রেন সীমান্তে নিরাপত্তা জোরদার করল পোল্যান্ড

ইউক্রেন সীমান্ত ক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পোল্যান্ড। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী কোসিনিয়াক-কামিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়ার কর্মকাণ্ড পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে বর্ডার গার্ডের ব্যবহৃত অবকাঠামো শক্তিশালী করা হচ্ছে।

#পোল্যান্ড#ইউক্রেন#রাশিয়া#সীমান্ত নিরাপত্তা#ইউরোপ