ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইউক্রেন সংকট সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে বেশ কিছু ধারণা তুলে ধরেছেন। তবে এই আলোচনার মাধ্যমে কোনো বড় ধরনের অগ্রগতি বা সমঝোতার লক্ষণ দেখা যায়নি। উশাকভ মার্কিন প্রতিনিধিদের প্রস্তাবিত সেই ধারণাগুলোর বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।
ইউক্রেন নিয়ে মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনা ফলপ্রসূ, তবে কোনো অগ্রগতি নেই: ক্রেমলিন
মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সাথে ইউক্রেন সংকট নিয়ে আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছে ক্রেমলিন।