শিক্ষার্থীদের কাছে আন্তর্জাতিক একাডেমিক রিসোর্স বা গবেষণাপত্র সহজলভ্য করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। 'ই-বুকস ফর ইউজিসি ডিজিটাল লাইব্রেরি' শীর্ষক এই কর্মসূচির আওতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর এই চুক্তির মাধ্যমে দেশের ৭৬টি বিশ্ববিদ্যালয়ের জন্য ৩০ হাজার আন্তর্জাতিক ই-বুক ও জার্নাল উন্মুক্ত করা হয়েছে। এর ফলে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীরা আরও সমৃদ্ধ তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ পাবেন।