ইতালিতে আওয়ামী লীগ সমর্থকদের হাতে হেনস্তার অভিযোগ অভিনেত্রী বাঁধনের

ইতালিতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সমর্থক পরিচয়দানকারী ব্যক্তিদের হাতে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

ইতালিতে আওয়ামী লীগ সমর্থকদের হাতে হেনস্তার অভিযোগ অভিনেত্রী বাঁধনের

অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিযোগ করেছেন যে, ইতালিতে অবস্থানকালে একদল ব্যক্তি তাকে হেনস্তা ও আক্রমণ করেছে। তিনি জানান, হামলাকারীরা নিজেদের আওয়ামী লীগের সমর্থক বা 'বঙ্গবন্ধুর সৈনিক' হিসেবে পরিচয় দেয়। এ সময় তারা তাকে জোরপূর্বক 'জয় বাংলা' ও 'জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে বাধ্য করে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।

উৎস: TBS Bangladesh
#আজমেরী হক বাঁধন#ইতালি#হেনস্তা#আওয়ামী লীগ#অভিনেত্রী