ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করবে সরকার
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সম্প্রসারণ প্রকল্পের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) কাছ থেকে ১ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার চুক্তি আগামীকাল স্বাক্ষরিত হবে।
TBS Bangladesh · 2 সেপ্টেম্বর 2026, 8:50 PM · 2 বার পড়া
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সম্প্রসারণ প্রকল্পের জন্য ১ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী কাল এই ঋণ চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৭ জুলাই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নন-কনসেশনাল লোন সংক্রান্ত স্থায়ী কমিটির (এসসিএনসিএল) সভায় এই ঋণ প্রস্তাবটি অনুমোদন করা হয়।