গোলান মালভূমি ইসরায়েলকে দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রেক্ষিতে আল-শারা তাকে একটি ভিন্নধর্মী পরামর্শ দিয়েছেন। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনি কেন ইসরায়েলিদের নিউ জার্সি দিয়ে দিচ্ছেন না? গোলান মালভূমি আপনার মালিকানাধীন নয় যে আপনি তা কাউকে দিয়ে দেবেন, কিন্তু নিউ জার্সির মালিকানা আপনার আছে।
আল-শারা আরও বলেন, নিউ জার্সি ডেমোক্র্যাটদের দ্বারা পূর্ণ এবং তারা ট্রাম্পকে ভোট দিচ্ছে না। তাই এই অঙ্গরাজ্যটি ইসরায়েলিদের দিয়ে দেওয়া ভালো হবে বলে তিনি মন্তব্য করেন।