ইসরায়েলে আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াই বিরোধী দলগুলোর প্রধান লক্ষ্য।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, নির্বাচনে প্রধান দুটি রাজনৈতিক জোটের কোনোটিই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন অর্জন করতে পারবে না। এমনটি ঘটলে দেশটিতে সপ্তাহ, মাস কিংবা অনির্দিষ্টকাল ধরে রাজনৈতিক অচলাবস্থা ও টানাপোড়েন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।