ইসলাম ধর্ম গ্রহণের খবর অস্বীকার করলেন রবার্তো কার্লোস

ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন নাকচ করে দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস।

ইসলাম ধর্ম গ্রহণের খবর অস্বীকার করলেন রবার্তো কার্লোস

ব্রাজিলিয়ান ফুটবল তারকা রবার্তো কার্লোস তার ইসলাম ধর্ম গ্রহণের খবরটি অস্বীকার করেছেন। সৌদি আরবের সংবাদপত্র 'ওকাজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসলাম ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং তার স্ত্রী যখন প্রার্থনা করেন, সেটি তিনি পছন্দ করেন। তবে তিনি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেননি বলে স্পষ্ট জানিয়েছেন।

#রবার্তো কার্লোস#ফুটবল#ইসলাম#ধর্ম#সংবাদ