ইরানকে 'ভদ্র আচরণ' করার সতর্কবার্তা দিলেন ট্রাম্প

ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটিকে সতর্ক করে বলেছেন, তেহরানের উচিত ভদ্র আচরণ করা।

ইরানকে 'ভদ্র আচরণ' করার সতর্কবার্তা দিলেন ট্রাম্প

ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যে, ইরান বর্তমানে ভালো অবস্থায় নেই এবং তারা সমস্যার সমাধানে মরিয়া হয়ে উঠেছে।

ট্রাম্প আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রের বর্তমান কর্মকাণ্ড পছন্দ করছে না। দেশটির সাথে আলোচনার মাধ্যমে কোনো মীমাংসায় যাওয়া হবে, নাকি বিষয়টি চূড়ান্তভাবে শেষ করে দেওয়া হবে—তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

#ইরান#ডোনাল্ড ট্রাম্প#যুক্তরাষ্ট্র#আন্তর্জাতিক সংবাদ