ইরানের সঙ্গে বাণিজ্য ও সহায়তা কার্যক্রমের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো কঠোর পদক্ষেপ পাকিস্তানের জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে পাকিস্তান ও ইরান তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়ার পর এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইরানকে বিচ্ছিন্ন করার হুমকি ট্রাম্পের, উদ্বেগে পাকিস্তান
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে শঙ্কায় পাকিস্তান, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।