ইরানের উত্তেজনায় ইউরোপে জেট ফুয়েলের সংকট

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে ইউরোপে জেট ফুয়েলের মজুত এক মাসেরও নিচে নেমে এসেছে, যা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।

ইরানের উত্তেজনায় ইউরোপে জেট ফুয়েলের সংকট

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ইউরোপে জেট ফুয়েলের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে। বর্তমানে মহাদেশটিতে এক মাসেরও কম সময়ের জন্য প্রয়োজনীয় জেট ফুয়েল মজুত রয়েছে। গত কয়েক দশকে ইউরোপের অনেক শোধনাগার বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহের জন্য তারা হরমুজ প্রণালী দিয়ে আসা মধ্যপ্রাচ্যের শিপমেন্টের ওপর আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এই পরিস্থিতির কারণে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে।

#ইউরোপ#জেট ফুয়েল#ইরান#জ্বালানি সংকট#মধ্যপ্রাচ্য