মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা চলছে। এর আগে তেহরান কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে বর্তমানে তিনি আলোচনার অগ্রগতির কথা উল্লেখ করেছেন। যদিও এখন পর্যন্ত এই আলোচনা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা নিরসনে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি।
ইরানের সঙ্গে 'খুব ভালো আলোচনা' চলছে: ট্রাম্প
তেহরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার অগ্রগতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।