ইরানের সাথে চলমান সংঘাতকে সরাসরি যুদ্ধ হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন জেডি ভ্যান্স। একইসঙ্গে এই পরিস্থিতি কবে নাগাদ শেষ হতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতেও তিনি রাজি হননি।
এদিকে, এই সংঘাতের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লড়াইয়ে এই বিষয়গুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।