ইরানের রিয়ালের বড় দরপতন, আকাশচুম্বী নিত্যপণ্যের দাম

ইরানের মুদ্রার মান কমে প্রতি ডলারের বিপরীতে ২ মিলিয়ন রিয়াল ছাড়িয়েছে, যার ফলে দেশটিতে জীবন রক্ষাকারী ওষুধ ও নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

ইরানের রিয়ালের বড় দরপতন, আকাশচুম্বী নিত্যপণ্যের দাম

ইরানের মুদ্রার মান ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে প্রতি ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার ২০ লাখ ছাড়িয়ে গেছে। মুদ্রার এই দরপতনের ফলে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডায়াবেটিস রোগীদের জন্য অপরিহার্য ইনসুলিনের দাম ৬৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্যারাসিটামলের দাম ৯৩ শতাংশ এবং সরকারি ভর্তুকি থাকা সত্ত্বেও শিশুদের ফর্মুলার দাম ৯৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।

#ইরান#মুদ্রার দরপতন#অর্থনীতি#রিয়াল#নিত্যপণ্যের দাম