যুদ্ধ অবসানের লক্ষ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে মার্কিন সরকার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দেশটির আটক সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের গণমাধ্যমে এই সংক্রান্ত খবর প্রচারের পর তিনি এই প্রতিক্রিয়া জানালেন।
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবর অস্বীকার করলেন ট্রাম্প
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার খবরটি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উৎস: BBC News বাংলা