যুক্তরাষ্ট্র ইরানের ওপর তাদের নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত করেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, অন্যান্য দেশগুলোকে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে। অন্যথায়, তাদের ডলার-ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি নিতে হবে। তবে এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তুলনামূলক কঠোর কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রয়েছে।
ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রয়েছে দেশটি।