ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ওয়াশিংটনের এই চাপের নীতির নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে চীন স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা নিজেদের বৈধ স্বার্থ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বৃদ্ধি: নিজেদের স্বার্থ রক্ষার ঘোষণা চীনের
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে অবিলম্বে একতরফা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।