ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার পর তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি

ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশেরও বেশি বেড়েছে।

ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার পর তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি

ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার ঘটনার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। জিএমটি সময় অনুযায়ী রাত ২টা ৪১ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২ দশমিক ৮৫ শতাংশ বা ২ দশমিক ৫১ ডলার বেড়ে প্রতি ব্যারেল ৯০ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৫৫ শতাংশ বা ২ দশমিক ১৩ ডলার বেড়ে ৮৫ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে।

#তেলের দাম#ইরান#যুক্তরাষ্ট্র#আন্তর্জাতিক বাজার#অর্থনীতি