ইরানের জলসীমায় জাহাজ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর গুলিবর্ষণ

ইরানের কাছে জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইরানের জলসীমায় জাহাজ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর গুলিবর্ষণ

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের খারগ দ্বীপের নোঙর এলাকায় একটি ট্যাঙ্কার লক্ষ্য করে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি আরও জানায়, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ট্যাঙ্কারে থাকা নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

#ইরান#যুক্তরাষ্ট্র#ট্যাঙ্কার#মধ্যপ্রাচ্য#আন্তর্জাতিক সংবাদ