সংযুক্ত আরব আমিরাত তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার প্রকল্পের পরিকল্পনা পুনর্মূল্যায়ন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক চারটি সূত্রের বরাতে জানা গেছে, আগে আবুধাবিতে ২৬ বর্গকিলোমিটার বা ১০ বর্গমাইল এলাকা জুড়ে একটি বিশাল ক্যাম্পাস তৈরির পরিকল্পনা ছিল। তবে এখন সেই প্রকল্পের পরিবর্তে পুরো সংযুক্ত আরব আমিরাত জুড়ে ছড়িয়ে থাকা একাধিক ডেটা সেন্টারের একটি নেটওয়ার্ক তৈরির সম্ভাবনা রয়েছে। ইরানের হামলার ঘটনার পর এই পরিবর্তন আনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
ইরানের হামলার পর এআই ডেটা সেন্টার পরিকল্পনা পুনর্মূল্যায়ন করছে সংযুক্ত আরব আমিরাত
ইরানের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত তাদের বিশাল এআই ডেটা সেন্টার প্রকল্পের নকশায় পরিবর্তন আনছে বলে জানা গেছে।