শিপিং রুট নিয়ে চলমান উত্তেজনার জেরে ইরানে নতুন করে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির কেশম এবং বন্দর আব্বাস প্রণালীর কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া আন্দিমেশক, ওমিদিয়েহ এবং ফিরুজাবাদের উত্তর-পশ্চিমাঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানে নতুন করে মার্কিন সামরিক হামলা, উত্তেজনা বৃদ্ধি
শিপিং রুট নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।