ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত ওয়াল্টজ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতিকে আরও একটি সুযোগ দিতে চেয়েছেন। এর মূল উদ্দেশ্য হলো শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়া। মার্কিন গণমাধ্যমে এমন খবর ছড়িয়েছিল যে, ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার কারণে ট্রাম্প ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তবে রাষ্ট্রদূতের দাবি, আলোচনার পথ খোলা রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানে হামলা স্থগিতের কারণ জানালেন মার্কিন রাষ্ট্রদূত
ইরানের ওপর সামরিক হামলা স্থগিত করার পেছনে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ওয়াল্টজ।
উৎস: BBC News বাংলা