ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১.৪০ শতাংশ বা ১.৫৯ ডলার কমে প্রতি ব্যারেল ১১১.৮৪ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুড অয়েলের দাম ১.৫০ শতাংশ বা ১.৫৬ ডলার কমে প্রতি ব্যারেল ১০২.৫৬ ডলারে দাঁড়িয়েছে।