ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

জুলাই মাসের পর প্রথমবারের মতো গত সপ্তাহান্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় সোমবার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। ইরান কার্যত এই জলপথটি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে। এই উত্তেজনার জেরে মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৪ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

#ইরান#যুক্তরাষ্ট্র#তেলের দাম#হরমুজ প্রণালী#আন্তর্জাতিক সংবাদ