ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এই পরিস্থিতির কারণে তেল উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা পর্যালোচনার সিদ্ধান্ত স্থগিত করেছে ওপেক প্লাস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে ওপেকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরান-ইসরায়েল সংঘাতের জেরে তেল উৎপাদন সক্ষমতা পর্যালোচনায় ওপেকের বিলম্ব
ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার কারণে তেল উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা পর্যালোচনার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছে ওপেক প্লাস।