ইনস্টাগ্রাম ও ফেসবুকের আসক্তি সৃষ্টিকারী ফিচার পরিবর্তনের নির্দেশ ইউরোপীয় ইউনিয়নের

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের অধীনে দুই বছর তদন্তের পর মেটার প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে এই প্রাথমিক সিদ্ধান্ত জানাল ইউরোপীয় কমিশন।

ইনস্টাগ্রাম ও ফেসবুকের আসক্তি সৃষ্টিকারী ফিচার পরিবর্তনের নির্দেশ ইউরোপীয় ইউনিয়নের

ইউরোপীয় কমিশন ইনস্টাগ্রাম ও ফেসবুকের আসক্তি সৃষ্টিকারী ফিচারগুলো পরিবর্তনের জন্য মেটাকে নির্দেশ দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের (ডিএসএ) অধীনে দুই বছর ধরে চলা তদন্তের পর এই প্রাথমিক সিদ্ধান্ত জানানো হয়েছে। এই আইনের লক্ষ্য হলো বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ক্ষতিকর ও অবৈধ কনটেন্ট মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা পালন করতে বাধ্য করা। নির্দেশ অমান্য করলে মেটাকে জরিমানার মুখে পড়তে হতে পারে।

উৎস: TBS Bangladesh
#ইউরোপীয় ইউনিয়ন#মেটা#ইনস্টাগ্রাম#ফেসবুক#প্রযুক্তি সংবাদ