ইন্দোনেশিয়ায় অক্টোবরে চালু হচ্ছে ৪৮০টি ফ্রি-মিল কিচেন

প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, অপুষ্টি দূর করতে ইন্দোনেশিয়ায় স্কুলশিক্ষার্থী ও গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ায় অক্টোবরে চালু হচ্ছে ৪৮০টি ফ্রি-মিল কিচেন

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, দেশটিতে বিনামূল্যে খাবার বিতরণের একটি উচ্চাভিলাষী প্রকল্প শুরু হতে যাচ্ছে। এই প্রকল্পের আওতায় আগামী অক্টোবর মাসে ৪৮০টি রান্নাঘর বা কিচেন চালু করা হবে, যার বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা হবে।

২০২৫ সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ৮ কোটি ৩০ লাখ স্কুলশিক্ষার্থী এবং গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ করা। মূলত অপুষ্টির সমস্যা মোকাবিলা করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে ইন্দোনেশিয়া সরকার।

#ইন্দোনেশিয়া#ফ্রি-মিল#প্রবোও সুবিয়ান্তো#পুষ্টি#আন্তর্জাতিক সংবাদ