ইন্দোনেশিয়ার জলসীমায় একটি জাহাজ আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। জাহাজটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তল্লাশি চালিয়ে জাহাজটি থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নামক রাসায়নিক উদ্ধার করা হয়েছে। এছাড়া জাহাজটিতে লক্ষাধিক সিমকার্ড পাওয়া গেছে বলে জানা গেছে।
ইন্দোনেশিয়ায় আটক চীন থেকে বাংলাদেশগামী জাহাজ, উদ্ধার বিপুল পরিমাণ রাসায়নিক ও সিমকার্ড
চীন থেকে বাংলাদেশগামী একটি জাহাজ ইন্দোনেশিয়ার জলসীমায় আটক করা হয়েছে। জাহাজটিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং লক্ষাধিক সিমকার্ড পাওয়া গেছে।
উৎস: ABP আনন্দ