পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে তার পরিবার বারবার উদ্বেগ প্রকাশ করে আসছিল। ২০২৩ সালে দুর্নীতির অভিযোগে তাকে কারাবন্দী করা হয়। তবে ইমরান খান বরাবরই দাবি করে আসছেন যে, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির সুপ্রিম কোর্ট তাকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশের পর তাকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।