যুক্তরাষ্ট্রের মিনেসোটার প্রতিনিধি ইলহান ওমরের অভিবাসন সংক্রান্ত নথিপত্র নিয়ে তদন্ত শুরু হয়েছে। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বা নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় তিনি কিংবা তার আত্মীয়রা কোনো ভুল তথ্য দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। ২০১৯ সাল থেকে মিনেসোটার প্রতিনিধিত্ব করা ইলহান ওমরের বিরুদ্ধে এই তদন্তের মূল লক্ষ্য সম্ভাব্য নির্বাসন হতে পারে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
ইলহান ওমরের অভিবাসন সংক্রান্ত নথিপত্র নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত
সোমালি বংশোদ্ভূত মার্কিন প্রতিনিধি ইলহান ওমরের অভিবাসন প্রক্রিয়ার নথিপত্র নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র, যার লক্ষ্য সম্ভাব্য নির্বাসন।