ইডিএফ ঋণের শর্ত কঠোর করল বাংলাদেশ ব্যাংক

ইডিএফ ঋণের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বকেয়া রপ্তানি আয় পরিশোধ না করা পর্যন্ত নতুন ঋণের জন্য অযোগ্য বিবেচিত হবেন রপ্তানিকারকরা।

ইডিএফ ঋণের শর্ত কঠোর করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সংক্রান্ত একটি মাস্টার সার্কুলার জারি করেছে। নতুন এই নির্দেশনায় ঋণ পাওয়ার যোগ্যতার শর্ত আরও কঠোর করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেসব উৎপাদনকারী রপ্তানিকারক ফান্ডেড সুবিধার মাধ্যমে ইডিএফ-এর দায় পরিশোধ করেছেন, তারা নতুন ঋণের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। যতক্ষণ না তাদের বকেয়া রপ্তানি আয় দেশে ফিরে আসছে অথবা ডিসকাউন্ট কমিটি কর্তৃক অব্যাহতি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা নতুন করে ইডিএফ ঋণ নিতে পারবেন না।

#বাংলাদেশ ব্যাংক#ইডিএফ#রপ্তানি#ব্যাংকিং#অর্থনীতি