হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে লাগেজ ডেলিভারির জন্য ১৫ থেকে ৪৭ মিনিটের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ ৩৫ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
এছাড়া চেক-ইন কাউন্টারে যাত্রীদের অপেক্ষার সময়ও নির্দিষ্ট করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য অপেক্ষার সময় ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য ২০ থেকে ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।