হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বসবে অত্যাধুনিক ইনডোর টেলিকম নেটওয়ার্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিরবচ্ছিন্ন ফোর-জি ও ফাইভ-জি সেবা নিশ্চিত করতে ৪৭.৬৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বসবে অত্যাধুনিক ইনডোর টেলিকম নেটওয়ার্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (HSIA) তৃতীয় টার্মিনালে অত্যাধুনিক ইনডোর টেলিকম নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৭.৬৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িতব্য এই প্রকল্পের আওতায় একটি অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম (DAS) নেটওয়ার্ক তৈরি করা হবে।

প্রকল্পের অংশ হিসেবে টার্মিনাল ভবনজুড়ে ৭০০টি স্মল সেল এবং ৬৩৫টি ওয়াই-ফাই ইউনিট স্থাপন করা হবে। এর মাধ্যমে যাত্রীরা টার্মিনালের ভেতরে নিরবচ্ছিন্ন ফোর-জি এবং ফাইভ-জি প্রযুক্তির ইন্টারনেট সুবিধা পাবেন।

#বিমানবন্দর#তৃতীয় টার্মিনাল#টেলিকম#ইন্টারনেট#প্রযুক্তি