দেশে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে হৃদরোগের চিকিৎসায় বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সাধিত হলেও, উন্নত কার্ডিয়াক সেবা এখনো মূলত ঢাকাকেন্দ্রিক হয়ে আছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় হৃদরোগের উন্নত চিকিৎসা পৌঁছে দিতে জেলা ও বিভাগীয় পর্যায়ে কার্ডিয়াক সেবার সক্ষমতা বাড়ানো জরুরি।