ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। এমন পরিস্থিতিতে কাতার এনার্জি তাদের এলএনজি শিপমেন্টের ক্ষেত্রে 'ফোর্স মেজার' বা অনিবার্য পরিস্থিতির ঘোষণা দিয়েছে।
এই সংকট মোকাবিলা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাতার এনার্জি যুক্তরাষ্ট্র থেকে ৩৩ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।