হরমুজ প্রণালীতে আসা জাহাজগুলোর নিয়ন্ত্রণ ইরানের হাতে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে এই নিয়ন্ত্রণের সংজ্ঞা কী হবে, তা নিয়ে এখনো বিস্তারিত আলোচনা বাকি রয়েছে।
আঞ্চলিক বিভিন্ন সূত্র জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের আলোচকরা জোর দিয়ে বলছেন যে, জাহাজ পরিদর্শনের বিষয়টি আঞ্চলিক দেশগুলোর তত্ত্বাবধানে থাকতে হবে। এছাড়া, কোনো ধরনের ফি প্রদানের বিষয়টি বাধ্যতামূলক না রেখে ঐচ্ছিক রাখার পক্ষে তারা মত দিয়েছেন।