হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ না দেওয়ার জন্য জাহাজ মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে এই পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ। বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন জাহাজে তিন লাখেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।
হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ না দেওয়ার পরামর্শ ভারতের
নিরাপত্তা ঝুঁকির কারণে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ না দেওয়ার জন্য জাহাজ মালিকদের পরামর্শ দিয়েছে ভারত সরকার।