চট্টগ্রামের হাটহাজারীতে আজ ভোরে পুলিশের একটি বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। একটি সিএনজি ওয়ার্কশপের আড়ালে এই কারখানাটি পরিচালিত হচ্ছিল।
অভিযানে পুলিশ পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যার মধ্যে একটি দেশীয় তৈরি পেন গান রয়েছে। এছাড়া ২০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।