স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার কোনো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ডায়ালাইসিস চুক্তির মেয়াদ আর বাড়াবে না। এর পরিবর্তে দেশজুড়ে সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল ও এআই প্রযুক্তিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
হাসপাতালগুলোতে দালাল চক্র নির্মূল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
উৎস: TBS Bangladesh