হাসিনাকে ফুল দিয়ে নয়, প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।
TBS Bangladesh · 13 নভেম্বর 2026, 5:50 PM · 1 বার পড়া
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে ফুল দিয়ে বরণ করার কোনো সুযোগ নেই। তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে হবে।
তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি এবং চলমান আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার।