‘হাসিনা ফিরলে কিছুই হবে না’: অডিও ভাইরাল হওয়ার পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করা একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
TBS Bangladesh · 17 সেপ্টেম্বর 2026, 5:50 PM · 2 বার পড়া
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। ওই অডিওতে তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ফিরে এলে কিছুই হবে না।
তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা দাবি করেছেন যে, ভাইরাল হওয়া অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।