দেশে হামের প্রাদুর্ভাবের কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে, যার ফলে মোট মৃতের সংখ্যা ৮৩১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এই সময়ে নতুন করে ৭৯ জনের শরীরে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩৯ জনে।