দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে, যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ জনে।
TBS Bangladesh · 8 আগস্ট 2026, 4:10 PM · 2 বার পড়া
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭৭ জন হামে আক্রান্ত হওয়ার সন্দেহ করা হচ্ছে এবং ৯৯ জনের শরীরে ল্যাবরেটরিতে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ এই পরিসংখ্যানসহ দেশে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে।