স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৮৪ জনে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,২০১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ল্যাবরেটরিতে পরীক্ষা করে আরও ৬৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।