হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮৪০, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ শিশুর
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চ মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ১৬ হাজার ১৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি রোগী।
TBS Bangladesh · 1 আগস্ট 2026, 7:45 PM · 3 বার পড়া
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত দেশে ১৬ হাজার ১৮০ জনের শরীরে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি রোগী।