স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২১৪ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১১০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে ২৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।