হামে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১১৬২
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে, যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৬২ জনে।
TBS Bangladesh · 11 অক্টোবর 2026, 3:55 PM · 1 বার পড়া
দেশে হামের প্রাদুর্ভাবের কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১,১৬২ জনে পৌঁছেছে।
একই সময়ে নতুন করে ১,১৮০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশজুড়ে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,০৫,০২৮ জনে।